গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে জোট বদ্ধ হয়েছিল সিপিএম ও কংগ্রেস। সেই সুত্রেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও মালদা জেলায় পুনরায় জোট বদ্ধ হওয়ার ডাক দিল জেলা কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার ইংরেজবাজারের কোতুয়ালিতে এক বৈঠক করে কংগ্রেস প্রার্থীদের নামের তালিকা ঠিক করা হয়। এদিনের এই বৈঠকে হাজির ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মৌসম নূর, বিধায়ক ঈষা খান চৌধুরী, পৌরসভার বিরোধী দলনেতা সহ অন্যান্য কংগ্রেস নেতা কর্মীরা। এই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন করে জেলা কংগ্রেস নেতৃত্ব। মোট ৩৮টি আসনের মধ্যে ২৬টি আসনের প্রার্থী ঘোষনা হয়। সেই সঙ্গে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জোট শরিক দল সিপিএমের জন্য পঞ্চায়েত নির্বাচনে সরাসরি জোটবদ্ধ না হলেও আসন সমঝোতার রাস্তা খুলে রাখলো কংগ্রেস।
এবিষয়ে কংগ্রেস সভানেত্রী মৌসম নুর জানিয়েছেন, জেলা পরিষদের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়। নির্বাচনে কংগ্রেস ভালো ফলাফল করবে বলে আশাবাদী তারা।
এবিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী এই কংগ্রেসের এই জোট বদ্ধ হওয়ার আহ্বানকে কটাক্ষ করে বলেন, কংগ্রেস মিথ্যে কথা বলছে। আসলে কংগ্রেস, সিপিএম ও বিজেপি জোট আছে। কংগ্রেস, সিপিএম একত্রিত হয়ে বিজেপিকে মদত করছে। নির্বাচন আসলে এরা লুটেপুটে খাওয়ার চেষ্টা করছে। তৃণমূল নেত্রী জনগণের কাজ করছেন, নেতৃত্ব দিচ্ছেন, বাংলার মানুষের কাজ করছে। তাকে হারাবার জন্য সমস্ত দল এক হচ্ছে। আমরা একাই লড়াই করছি। মানুষকে বোকা বানাচ্ছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/CqV_8_Fol7s